DESCRIPTION
কত বছর হয়েছে জানি না,
তুমি যেন বিশাল বৃক্ষরাজি,
গজিয়েছ পাহাড় চূড়ায় কবে!
শিকড় ছড়ায় আমার ভেতর আজি।
কত যে কাল হয়ে, হল আজ,
নত হল পাহাড় প্রমান মন।
ভেবেছিলাম রাখব পুশে, ঢেকে-
মনজালে আঁধার প্রিয়জন।
তবুও যে তোমার যাওয়া আসা,
কমায় না একটু ব্যবধান,
শিথিল হয়ে পড়ছে কারাগার,
ভুলে থাকার চেষ্টা হয়রান।